ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৪, ২০ মার্চ ২০২৪
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৪
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ এবং দুই জন নারী।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের বাইরে দুইজন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে ৬ জন, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ৩ জন রয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মোট ৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৯৮ জন।

চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯৯ জন। এর মধ্যে ১ হাজার ১৩ জন পুরুষ এবং ৫৮৬ জন নারী।

একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ২১ জন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং জন ১১ জন নারী। গত ২৪ ঘণ্টায় মৃত ১ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!