ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৬, ২৩ মার্চ ২০২৪
ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চারজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬২০ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু ও চারজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা।

Advertisement

এতে আরো বলা হয়, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৪৪ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৪৫।

এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চের ২৩ দিনে আক্রান্ত হয়েছেন ২২৬ জন; এ মাসে ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। একই বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!