ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৮, ৪ এপ্রিল ২০২৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জন আক্রান্ত
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে আক্রান্ত হয়ে আরো ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

Advertisement

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১১ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৭৪৬ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ১০০ জন ও নারী ৬৪৬ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!