ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ৫ এপ্রিল ২০২৪
ডেঙ্গুতে একজন আক্রান্ত
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে আক্রান্ত হয়ে আরো একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ঐ আক্রান্ত ব্যক্তি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১১ জন। 

Advertisement

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৭৪৬ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ১০০ জন ও নারী ৬৪৬ জন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!