ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো একজনে মৃত্যু, আক্রান্ত ২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ১৮ এপ্রিল ২০২৪
ডেঙ্গুতে আরো একজনে মৃত্যু, আক্রান্ত ২৩
ফাইল ফটো

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন ১২০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ এবং ঢাকার বাইরের ১৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, ১৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৯৩৯ জন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ৬৫১ জন, আর এর বাইরের এক হাজার ২৮৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮১৯ জন।

২০২৩ সালে দেশের ২৪ বছরের ডেঙ্গুর ইতিহাসের সব রেকর্ড ভেঙে যায়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়, আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!