ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৩, ১৩ এপ্রিল ২০২৪
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৪
ফাইল ফটো

দেশে ২১ দিন পর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো। এর আগে, সবশেষ গত ২৩ মার্চ ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও বরিশালের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ৮২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৪৬ জন ও নারী ৬৭৭ জন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৭০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!