ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গু জ্বর নিয়ে ১৫৩ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ২১:৩৬, ৩০ আগস্ট ২০২৪
ডেঙ্গু জ্বর নিয়ে ১৫৩ রোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ৮৫ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৬ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ২ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১২ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!