[ ডেঙ্গু ]
আরো ২ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ৮৬৬
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ সময় নতুন করে ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৯০০ জন।
.png)
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৪৩৭ জন, বাকি ১ হাজার ৩৩৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!