ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩২১
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মারা গেছেন। একই সময়ে সারাদেশে ৩২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট ১৪৩ জন মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ১১৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ২৪ হাজার ৬২০ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭০৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!