[ ডেঙ্গু ]
একদিনে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু
হাসপাতাল- ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে ৪১ জনের মৃত্যু হলো। এ সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২২৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৬৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২২৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৪৬৭ জন। মারা গেছেন ৫২৯ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!