ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ১৭২ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ২৩ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ১৭২ 
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারাদেশে ১৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

Advertisement

২৪ ঘণ্টায় ২৭৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৯৮ হাজার ৮৪০ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একলাখ ৩৬৬ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৬৪ জন।  

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!