সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
.png)
চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৭৩ জন মারা গেছেন। মোট ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ১৩০ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪১ জন ডেঙ্গুরোগী। চলতি বছরে মোট ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৯০২ জন।