ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবোদক
প্রকাশিত: ২০:১৪, ২৮ জুন ২০১৯
১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান বাংলাদেশ
ফাইল ফটো

সেই বিমান বিধ্বস্তর ঘটনায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মিয়ানমারের ইয়াংগুনে ঘটা দুর্ঘটনায় দেয়া হবে এই ক্ষতিপূরণ।

বৃহস্পতিবার সাধারণ বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ১৯ জুন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় ক্ষতিপূরণ পরিশোধের বিষয়টি অনুমোদনের কথা জানায়।

Advertisement

ইয়াংগুনে গত ৮ মে এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ের পাশে ভেঙে তিন টুকরো হয়ে যায়। এ ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানিয়েছিলেন বিমানের সদ্য বিদায়ী জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।

তিনি জানান, ৮ মে ফ্লাইট বিজি০৬০ ঢাকা থেকে ইয়াংগুন যায়। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে পাঁচজন চাইনিজ, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের, একজন কানাডার এবং ১৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!