বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাজী এনায়েত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন তিনি।
.png)
কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।