[ অর্থনীতি ]
‘ইভ্যালি সেলুলয়েড ৭১’ এর সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ফাইল ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাত দিনের মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ‘ইভ্যালি সেলুলয়েড ৭১’ অনুষ্ঠানে এয়ারলাইন্স পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলচ্চিত্র উৎসবটি আয়োজন করছে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আগামী ১৫ থেকে ২১ ডিসেম্বর রাজধানীর শাহবাগের জাতীয় গ্রন্থাগারের প্রধান মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জানার এবং শেখার সুযোগ থাকবে। বর্তমান প্রজন্ম এ প্রদর্শনীর মাধ্যমে উপকৃত হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে থাকবে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা কাপল টিকেট, দ্বিতীয় পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল টিকেট এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ঢাকা-কলকাতা-ঢাকা কাপল টিকেট।
.png)
মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসবে সহযোগী পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। অনুষ্ঠানটি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে এসএস কমিউনিকেশন।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!