ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংকিং বুথই এখন ব্যাংকের উপশাখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ১১ ডিসেম্বর ২০১৯
ব্যাংকিং বুথই এখন ব্যাংকের উপশাখা
ফাইল ফটো

জনসাধারণের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের পর  যুক্ত হয়েছিল ‘ব্যাংকিং বুথ’। এখন থেকে সেই ‘ব্যাংকিং বুথ’ই এখন ‘উপশাখা’ নামে পরিচিতি পাবে।

গত ৩ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর জারি করা ‘ব্যাংকসমূহের ব্যবসা কেন্দ্র স্থাপন সংক্রান্ত’ প্রজ্ঞাপনে বাংলাদেশে ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেটের মাধ্যমে অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের মধ্যে ‘ব্যাংকিং বুথ’ অন্তর্ভুক্ত করা হয়।

Advertisement

‘ব্যাংকিং বুথ’ এর কর্মপরিধি ও পরিচালন পদ্ধতি বিবেচনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের নিকট অধিকতর স্পষ্ট করার প্রয়াসে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ‘ব্যাংকিং বুথ’ নামের ব্যবসা কেন্দ্রসমূহ ‘উপশাখা’ নামে পরিগণিত হবে।

“এ প্রেক্ষিতে উক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যাংকিং বুথ’ শব্দগুচ্ছ এবং ‘ব্যাংকিং বুথ’ বোঝাতে ব্যবহৃত সব শব্দ/শব্দগুচ্ছ ‘উপশাখা’ শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে।”

এছাড়া ওই প্রজ্ঞাপনের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!