[ অর্থনীতি ]
বিকাশ অ্যাকাউন্টে ৪০০০ টাকা ঈদ বোনাস ঢোকার খবর গুজব
ছবি- সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক ঈদ উপলক্ষে প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে ৪০০০ টাকা বোনাস দিচ্ছে। কয়েকটি ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ ব্যাংক ও বিকাশের লোগো ব্যবহার করে এসব প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ গুজব।
সোমবার এক বিবৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
একইসঙ্গে জনসাধারণকে এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!