ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, রোববার লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৬ ও ১৬০৯ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮২টির, কমেছে ৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কম্পানির শেয়ার।
.png)
ডিএসইতে লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৮ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কম্পানির তালিকায় রয়েছে- আইএফআইসি, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, সুহৃদ, বারাকা পাওয়ার ও সাউথইস্ট ব্যাংক।
এদিকে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ৮০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হয়েছে দুই কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে দাম বেড়েছে ৯৪টি কম্পানির, কমেছে ১০টির। অপরিবর্তিত রয়েছে সাতটি কম্পানির শেয়ারের দর।