ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪, ১৯ আগস্ট ২০২০
ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু
ফাইল ছবি

কারোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব কাটিয়ে উঠে দেশের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে আজ থেকে ব্যাংকগুলো স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু করেছে।

এর আগে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ব্যাংকসমূহ  এখন থেকে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক-ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ (বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা) কোভিড-১৯ এ আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তানসম্ভবা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন/মেডিকেল সার্টিফিকেট স্ব-স্ব কর্তৃপক্ষের নিকট দাখিল করে অফিসে আগমন থেকে বিরত থাকবেন।

Advertisement

পাশাপাশি প্রজ্ঞাপনে ব্যাংকসমূহের সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন (শুক্রবার ও শনিবার) কার্যক্রম স্বাভাবিক নিয়মে আগের মতো পরিচালিত হওয়ার কথা বলা হয়। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। 

চলতি বছরের ২২ মার্চ ব্যাংকিং খাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং এর কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিরবচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, অনলাইন ব্যাংকিং সেবা জোরদার করা, রেশনিং/রোস্টারিংয়ের মাধ্যমে অফিসের কার্যক্রম সম্পন্ন করা, প্রযোজ্য ক্ষেত্রে কোয়ারেন্টিন ছুটি প্রদান, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন/আরএইচ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!