রোববার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিএফআইইউ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দিয়েছে।
.png)
চিঠিতে গুলশানের ৫এ রোডের ১৩৬/১৩৭ নম্বর বাড়ি হিসেবে ই-অরেঞ্জ ডট শপের ঠিকানা উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের নামের পাশে অফিসের ঠিকানার পাশাপাশি ৩৮ গুলশান অ্যাভিনিউয়ের গ্লাস হাউজের ঠিকানা উল্লেখ রয়েছে।
এর আগে গত সপ্তাহে ই-অরেঞ্জ ডট শপ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিন এবং ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ তথ্য চাওয়া হয়। তাদের লেনদেনে নানা অসামঞ্জস্য পাওয়ায় অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করে ভ্যাট গোয়েন্দারা।
গ্রাহকদের থেকে টাকা নিয়েও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ করছে না ই-অরেঞ্জ, ইভ্যালিসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। আবার টাকা ফেরত দিচ্ছে না তারা।