ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

হিসাবে লাখ টাকার অধিক থাকলে শুল্ক কাটছে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ২ জানুয়ারি ২০২২
হিসাবে লাখ টাকার অধিক থাকলে শুল্ক কাটছে ব্যাংক
ফাইল ফটো

ব্যাংক হিসাবে সর্বনিম্ন ১ লাখ টাকা থাকা ব্যক্তিদের কাছ থেকে আবগারি শুল্ক কাটা শুরু করেছে ব্যাংকগুলো। আর হিসাব থেকে সর্বনিম্ন ১৫০ টাকা কাটা হচ্ছে।

প্রতি বছরই পঞ্জিকাবর্ষ (জানুয়ারি-ডিসেম্বর) ধরেই আবগারি শুল্ক কেটে রাখে ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে কেটে রাখা এসব অর্থ পরে তা সরকারি কোষাগারে জমা করা হয়।

২০২০-২১ অর্থবছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয় বলে এনবিআর সূত্রে জানা গেছে।

Advertisement

ব্যাংক হিসাবে একজন হিসাবধারীর বর্তমানে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত টাকা থাকলে ১৫০ টাকা, ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা, ১০ লাখ থেকে ১ কোটি টাকায় ৩ হাজার টাকা, ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকায় ১৫ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ওপরে থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!