দেশসেরা মার্কেটিং পেশাজীবীদের নিয়ে আয়োজিত হচ্ছে `ব্র্যান্ডটক ৩.০`
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে ‘স্টোরিজ অফ সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত আগামী ১১ মার্চ আয়োজিত হতে যাচ্ছে ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ। ব্র্যান্ডটক দেশের মার্কেটিং পেশাজীবীদের কাছে নতুন তত্ত্ব শেখা, ইনসাইট জেনারেট করা এবং নিজেদের মাঝে নেটওয়ার্কিং বৃদ্ধি করা জন্য একটি পরিচিত ইভেন্ট।
এই অনুষ্ঠানে কর্পোরেট ভূবনের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে করোনাকালীন সময়ে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতায় ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকার বিষয় নিয়ে আলোচনা করবেন।
রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হবে এবারের ডানো ব্র্যান্ডটক ৩.০। বেলা ৩ টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে এ ইভেন্ট। প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিং এর শিক্ষক-ছাত্রছাত্রী যোগ দেবেন এই ব্র্যান্ডটকে।
.png)
এই অনুষ্ঠানে ড. মিজানুর রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ ফারহাত আনোয়ার (প্রফেসর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ আলমগীর (ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, আকিজ ভেঞ্চার লিঃ), আশরাফ বিন তাজ (প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ), বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরী, গালীব বিন মোহাম্মদ (হেড অফ মার্কেটিং, ডানো), ফিরোজ আলম (চিফ মার্কেটিং অফিসার, ওয়ালটন) , মোঃ তাজদিন হাসান (চিফ মার্কেটিং অফিসার, দারাজ) প্রমুখসহ প্রধান নির্বাহী এবং ব্র্যান্ড পেশাজীবী তাদের বক্তব্য প্রদান করবেন।
এবারের ব্র্যান্ডটক মূলত ব্যবসায়ের জন্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় টিকে থাকা এবং এগিয়ে যাবার বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে, জানিয়েছেন ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস।
ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ২০১৪ সাল থেকেই বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের মাঝে আলোচনা এবং নেটওয়ার্কিং এর জন্যে প্রভাবশালী কম্যুনিটি হিসাবে কাজ করে আসছে। ইতোঃমধ্যে ব্র্যান্ডটক বাদেও ফুড এন্ড বেভারজ মার্কেটিং ফেস্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট, ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং বিজনেস শিরোনামে গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ।