[ অর্থনীতি ]
ইউরোপিয়ান কাউন্সিলে যা বললেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো
রাশিয়াকে থামাতে ইউরোপের নেতারা দেরিতে পদক্ষেপ নেয়া দোষারূপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, যথাসময়ে পদক্ষেপ নিলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।
ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে তিনি এ কথা জানান।
সম্মেলনে ইউক্রেনে রাশিয়া যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা তুলে ধরেন জেলেনস্কি। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে তার দেশকে সহায়তার জন্য ইউরোপকে ধন্যবাদ জানান।
.png)
সম্মেলনে তিনি বলেন, আপনারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু এগুলোর জন্য একটু দেরি হয়ে গেছে… সুযোগ ছিল।
তিনি বলেন, যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না।
এ সময় তিনি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান প্রতিবেশী দেশগুলোর প্রতি। তিনি বলেন, আপনাদের অনুরোধ করছি— দেরি করবেন না।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!