রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৩ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৪১ কোটি ৭৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ০৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪২টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
.png)
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।