[ অর্থনীতি ]
নতুন যে দামে আজ থেকে বিক্রি হবে সয়াবিন তেল
ফাইল ফটো
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৬৬ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯১০ টাকা। ছয় টাকা কমিয়ে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৪৮ টাকা।
বৃহস্পতিবার থেকে নতুন এ দামে বিক্রির সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া এক চিঠিতে নতুন মূল্য কার্যকরের বিষয়টি জানানো হয়।
.png)
সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তমতে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তেল বিক্রি
লিংক সফলভাবে কপি হয়েছে!