ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬০ ড্রাম সয়াবিন তেল মজুত, দোকান মালিককে জেল-জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১২ মার্চ ২০২২
৬০ ড্রাম সয়াবিন তেল মজুত, দোকান মালিককে জেল-জরিমানা
অবৈধভাবে মজুত করা সয়াবিন তেল

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখায় নিউ আল-আমিন স্টোর নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা,  অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুত রাখা ৬০ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের গোডাউন রোড এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লক্ষ্মীপুর সদরের ইউএনও মো. ইমরান হোসেন।

এর আগে, ভ্রাম্যমাণ আদালত নিউ আল-আমিন স্টোর থেকে ৬০টি ড্রাম ভর্তি সয়াবিন তেল অবৈধভাবে মজুত অবস্থায় উদ্ধার করে। বাজারে ভোজ্য তেলের কৃত্তিম সঙ্কট সৃষ্টির দায়ে দোকান মালিক আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Advertisement

ইউএনও মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। যার ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে সত্যতা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বাজার স্থিতিশীল করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!