বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০ ড্রাম সয়াবিন তেল ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঐ সময় ট্রাক থেকে সয়াবিন তেলের বেশ কয়েকটি ড্রাম ছিটকে পানিতে পড়ে যায়।
.png)
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।