ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খোলা সয়াবিন তেলের কেজি ২২০ টাকা!

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১১, ২ মার্চ ২০২২
খোলা সয়াবিন তেলের কেজি ২২০ টাকা!
ছবি: সংগৃহীত

গাজীপুরে বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বেশি দামে বিক্রি করায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

বুধবার দুপুরে শহরের জয়দেবপুর বাজারে বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন তেল অনেক বিক্রেতা ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

বিকেলে জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দোকানে তেলের মজুত কমে গেছে। চান্দনা চৌরাস্তা বাজারে হাফিজুর নামের এক ব্যবসায়ী জানান, সব তেল বিক্রি হয়ে গেছে।

Advertisement

এক ক্রেতা বলেন, সকালে যে তেল দেখে গেছি বিকেলে সব তেল বিক্রি হয়ে যাওয়ার কথা না। অপর এক ক্রেতা জানান, বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

তবে অনেক বিক্রেতা বেশি দামের আশায় সয়াবিন তেল মজুত করে রেখেছেন। বাজারে খুচরা ও পাইকারি বিক্রিতে অনেক তফাত দেখে ক্রেতারা তেল কিনতে হিমশিম খাচ্ছেন।

এ ব্যাপারে গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!