[ অর্থনীতি ]
কারিগরি ক্রটিতে ডিএসইতে লেনদেন শুরুতে বিলম্ব
ফাইল ফটো
কারিগরি ক্রটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন যথাসময়ে শুরু করা যায়নি।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে।
তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। তবে সকাল ১০টায় লেনদেন শুরু হবে।
.png)
এদিকে ডিএসইর একটি সূত্রে জানা গেছে, আজ ৬৯ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আছে। লভ্যাংশ ঘোষণার কারণে এসব কোম্পানির মূল্য সমন্বয় নিয়ে জটিলতায় পড়ে ডিএসই। এ কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিএসই
লিংক সফলভাবে কপি হয়েছে!