ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
শেয়ারবাজার

১৫ নভেম্বর থেকে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ৮ নভেম্বর ২০২২
১৫ নভেম্বর থেকে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়
ফাইল ফটো

শেয়ারবাজারে লেনদেনের সময়ে আরেক দফা পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১৫ নভেম্বর থেকে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ২টা ৫০ মিনিট পর্যন্ত চলবে।

মঙ্গলবার বিএসইসি’র সহকারী পরিচালক মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে- ১৫ নভেম্বর থেকে প্রি-ওপেনিং সেশন ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লেনদেন শুরুর পূর্বে ঐ ৫ মিনিটে ক্রয় বা বিক্রয়াদেশ দেওয়া যাবে। এছাড়া পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা ৫০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত। এই ১০ মিনিটে শেয়ারের ক্লোজিং প্রাইস বা সমাপনী দরে লেনদেন করা যাবে।

Advertisement

এর আগে, ২৩ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি ও ব্যাংকে লেনদেনের সময় পরিবর্তনের পর শেয়ারবাজারের লেনদেনের সময় পাল্টে নির্দেশনা জারি করে বিএসইসি। ঐ নির্দেশনায় সকাল ১০টার বদলে লেনদেন শুরু করা হয় সাড়ে ৯টায়। আর বেলা আড়াইটার বদলে লেনদেন শেষের সময় বেধে দেওয়া হয় ১টা ৫০ মিনিট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!