ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আইসিএবির সভাপতি হলেন মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ২৪ ডিসেম্বর ২০২২
আইসিএবির সভাপতি হলেন মনিরুজ্জামান
মো. মনিরুজ্জামান- ফাইল ফটো

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান।

শনিবার কাউন্সিল সভায় কাউন্সিলের সদস্যরা ২০২৩ সালের জন্য আইসিএবির সভাপতি ও তিন জন সহ-সভাপতি নির্বাচিত করেন।

এছাড়াও মো. ইয়াসিন মিয়া, এমবিএম লুৎফুল হাদী ও মো. জহিরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তারা ২০২৩ সালের জন্য আইসিএবিকে নেতৃত্ব দেবেন।

Advertisement

কাউন্সিল সভার সভাপতিত্ব করেন বর্তমান আইসিএবি সভাপতি মো. শাহাদাত হোসেন এফসিএ।

মো. মনিরুজ্জামান ১ জানুয়ারি আইসিএবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর একজন সিনিয়র পার্টনার। তিনি ২০১৯ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে মনিরুজ্জামান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একজন বোর্ড সদস্য । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম। তিনি স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানের পদে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!