ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১০ দিনে রেমিট্যান্স এসেছে ৬৪ কো‌টি ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
১০ দিনে রেমিট্যান্স এসেছে ৬৪ কো‌টি ডলার
ফাইল ফটো

চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে উত্থান হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনেই প্রবাসীরা দেশে ৬৪ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে ৬৪ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮ কোটি মার্কিন ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৮ লাখ মার্কিন ডলার।

Advertisement

গত জানুয়ারি মাসে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। যার পরিমাণ ২০২১ সালের একই সময়ের চেয়ে প্রায় ২৫ কোটি ৪৩ লাখ ডলার বেশি। ২০২১ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!