ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান
প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম

হবিগঞ্জে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল-এর শিল্পপার্ক পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান জুস ও বেভারেজ, বিস্কুট, কনফেকশনারি, কাসাভা, লিকুইড গ্লুকোজ, ট্রান্সফরমার, বাইসাইকেলসহ শিল্পপার্কের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএল গ্রুপের নুডলস ও ক্যাবলসের নতুন দুটি লাইন উদ্বোধন করেন।

এনবিআর চেয়ারম্যান কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্যসামগ্রী উৎপাদন করায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন।

Advertisement

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে। সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। 

প্রাণ-আরএফএল গ্রুপকে আরো বড় বড় শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এর ফলে দেশের অর্থনীতি যেমন এগিয়ে যাবে, তেমনি প্রচুর মানুষের কর্মসংস্থান হবে।   

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্কটি হবিগঞ্জের অর্থনৈতিক চেহারাকেই পাল্টে দিয়েছে। বিশাল এই শিল্পপার্কটিতে ২৫ হাজার লোক কাজ করছে, যার ৯০ শতাংশ স্থানীয়। প্রাণ-আরএফএল গ্রুপ কারখানাটিতে আরো নতুন পণ্য যোগ করছে এবং অধিক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে।

এনবিআর সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) সামস্ উদ্দিন আহমেদ ও সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আকবর হোসেন ও আয়কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রসুল ও পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এ সময় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!