ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

সোনামসজিদ ইমিগ্রেশন ৩ বছর পর চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১৬ মার্চ ২০২৩
সোনামসজিদ ইমিগ্রেশন ৩ বছর পর চালু
ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার এ ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন- ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চালু হয়েছে। এখন থেকে সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা-যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। এতে দূরত্ব কমবে প্রায় ৬০০ কিলোমিটার।

বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার এ ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দরের ইমিগ্রেশন চালু হওয়ায় বৃহত্তর রাজশাহী অঞ্চলের ভারতগামী যাত্রীদের খরচ ও দূরত্ব কমবে।

করোনা পরিস্থিতিতে সোনামসজিদ বন্দর বন্ধ হওয়ার কারণে ব্যবসা, চিকিৎসা ও ভ্রমণ করতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ আশপাশের জেলাগুলোর যাত্রীদের যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে যাওয়া-আসা করতে হতো। এতে অতিরিক্ত দূরত্ব বেড়েছিল প্রায় ৬০০ কিলোমিটার। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!