ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নারী উদ্যোক্তাদের জন্য ৩ হাজার কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ২৫ জুন ২০২৩
নারী উদ্যোক্তাদের জন্য ৩ হাজার কোটি টাকার তহবিল
ফাইল ফটো

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য গঠিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিলের নতুন নাম দেওয়া হয়েছে ‘নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’। সেইসঙ্গে তহবিলের আকার ১ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। 

রোববার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক  ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করে ‘নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ হিসেবে নামকরণ করা হলো। পাশাপাশি ঐ তহবিলের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হলো।

Advertisement

এই সার্কুলার ও সার্কুলার লেটারসহ নারী উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সংক্রান্ত ২০২১ সালের ১৭ আগস্ট এবং একই বিষয়ে ২০২২ সালের ২০ জুন জারি করা সার্কুলারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!