[ অর্থনীতি ]
একদিনে ৫৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি
ফাইল ফটো
দেশে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল ৫টা পর্যন্ত দেশে ৫৫ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। রাতে আরো মরিচ আসবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। এরই মধ্যে মোট ৯৩ মেট্রিক টন আমদানি হয়েছে।
.png)
এতে আরো বলা হয়, দেশে ৯ লাখ ১৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!