বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৫৯ ডলার ৭৯ সেন্টে, যা গত ১৬ জুনের পর সর্বোচ্চ।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। আউন্স প্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৬৪ ডলার ৩০ সেন্টে।
.png)
গত জুনে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) সামান্য বেড়েছে। বার্ষিক ভিত্তিতে গত ২ বছরের মধ্যে যা সবচেয়ে কম। নেপথ্য কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। ফলে মাসখানেক পরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেড।
গত মে’র শুরুতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল সোনার মূল্য। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছিল ২০৭০ ডলারে। সেখান থেকে নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটেছে ১০০ ডলার।