ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঋণ পরিশোধে বিশেষ প্রণোদনা পাবেন নারী উদ্যোক্তারা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ২৬ জুলাই ২০২৩
ঋণ পরিশোধে বিশেষ প্রণোদনা পাবেন নারী উদ্যোক্তারা
ফাইল ফটো

নারী উদ্যোক্তাদের দেওয়া ঋণ যথাসময়ে আদায় বা পরিশোধে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহককে ১ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২১ সালের ৪ ও ১৭ আগস্ট, ২০২২ সালের ২০ জুন, ২০২৩ সালের ২৫ জুন সার্কুলারের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদ/মুনাফায় বিতরণকৃত ঋণ যথাসময়ে সমন্বয়/আদায়/পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Advertisement

প্রণোদনার পরিমাণ হিসাবায়নে যেসব নির্দেশনা/ব্যাখ্যা অনুসরণীয় হবে সেগুলো হলো-  প্রণোদনার পরিমাণ হিসাবায়নের জন্য সব নিয়মিত ঋণ/বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারকাল বিবেচনা করতে হবে। কন্টিনিউয়াস বা রিভোলিং (সিসি, ওডি ইত্যাদি) ঋণ/বিনিয়োগসমূহ মেয়াদের মধ্যে পুনঃনবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা সুবিধা প্রাপ্য হবে। বিরূপমানে শ্রেণিকৃত হলে উক্ত ঋণ বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সুবিধা প্রাপ্য হবে না।

আগের সার্কুলারগুলোতে নারী উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা প্রদান সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!