সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি দায়িত্বের মেয়াদপূর্তির পর আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. এস এম মাহফুজুর রহমান। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য, কাউন্সিল মেম্বার, প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমানে তৃতীয় মেয়াদে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
.png)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে কর্মজীবন শুরু করেন ড. এস এম মাহফুজুর রহমান এবং একই বিভাগে অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কাজ করার পর ২০০৮ সালে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন ও ২০১৮ সালে অবসর গ্রহণ করেন।
এছাড়া তিনি রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।