ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ২৩ আগস্ট ২০২৩
নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার
মো. খায়েরুজ্জামান মজুমদার- ফাইল ফটো

দেশের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বর্তমান সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হবেন। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ২৮ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মো. খায়েরুজ্জামান মজুমদার বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: অর্থনীতি
লিংক সফলভাবে কপি হয়েছে!