মঙ্গলবার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চেম্বারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, জনগণের দেওয়া অর্থ সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে দীর্ঘ মেয়াদে লাভজনক খাতে বিনিয়োগের জন্য সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা নামে আলাদা একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এর আওতায় তহবিলের অর্থ প্রাথমিকভাবে সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হবে। এরপর তহবিল বড় হলে পদ্মাসেতুর মতো বড় অবকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।
.png)