ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চিত্রনায়িকা সুবাহ স্বামীকে নিয়ে ওমরাহ করলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়িকা সুবাহ স্বামীকে নিয়ে ওমরাহ করলেন
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ শোবিজের চাকচিক্য, ক্যামেরার ফ্ল্যাশ আর অভিনয়ের ব্যস্ততা- সব কিছু পেছনে ফেলে এক ভিন্ন আলোয় সেজেছেন। জীবনের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে, মনের ভেতরের আধ্যাত্মিক আকুলতা থেকে তিনি পাড়ি জমিয়েছেন পবিত্র মক্কা নগরীতে। তবে এবার তিনি একা নন, জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী, তার স্বামীকে সাথে নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়েছেন এই নায়িকা। এ তথ্য নিশ্চিত করেছেন সুবাহ নিজেই।

সবার কাছে দোয়া চেয়ে এক ফেসবুক পোস্টে সুবাহ লিখেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা! আল্লাহ আমাদের ওমরাহ কবুল করুন এবং সব ধরণের বদ নজর থেকে রক্ষা করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানীতে আমি ও আমার স্বামী একসাথে ওমরাহ সম্পন্ন করলাম। পবিত্র এই জায়গা থেকে আমার সকল বন্ধু, আত্মীয়-স্বজন ও ফলোয়ারদের জন্য দোয়া করেছি।

চলতি বছরের মাঝামাঝি সময়ে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীকে বিয়ে করেন সুবাহ। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও পরবর্তীতে নায়িকা নিজেই জানান দেন।

Advertisement

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছ সুবাহর। তাকে দেখা গেছে নাটক ও মিউজিক ভিডিওতে। নিজের কণ্ঠে সুবাহর গানও প্রকাশ পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!