ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিম কারসাজি: ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে বিসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৩
ডিম কারসাজি: ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে বিসিসি
ফাইল ফটো

ডিমের বাজারে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে বাড়তি মুনাফা করায় এবার ৬ কোম্পানি ও ৪ বাণিজ্যিক অ্যাসোসিয়েশনের (সমিতি) বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।

বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, প্রতিযোগিতা কমিশন আইন-২০১২ অনুযায়ী বাজারে সুস্থ প্রতিযোগিতার অন্তরায় সৃষ্টি করে এমন বেশ কিছু উপাদান পাওয়া গেছে। এই আলোকে বৃহস্পতিবার কমিশন সভায় এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

Advertisement

তিনি বলেন, কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর ঘটনায় মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে বেশ কিছু প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠান যোগসাজশের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে বাড়তি মুনাফা করেছে। ফলে মামলা করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ আমরা পেয়েছি। এ বিষয়ে কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

মামলা হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর হলো- কাজী ফার্মস লিমিটেড, প্যারাগন পোল্ট্রি লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেড, পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, নাবা ফার্ম লিমিটেড, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ), বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, পোল্ট্রি প্রফেশনালস বাংলাদেশ (পিপিবি) এবং ইউনাইটেড এগ সেল পয়েন্টের।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ডিমের বাজারে অস্থিরতার কারণে সিপি, প্যারাগন, কাজী, ডায়মন্ড এগ ও তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমানত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছিল বিসিসি। সেই মামলা এখনো চলমান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!