ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজার মনিটরিং আরো বাড়াতে হবে: বাণিজ্য সচিব

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ৯ সেপ্টেম্বর ২০২৩
বাজার মনিটরিং আরো বাড়াতে হবে: বাণিজ্য সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ- ফাইল ফটো

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, কোনো পণ্যের ঘাটতি দেখা দেয় বা দ্রুত বৃদ্ধির প্রবণতা দেখা দেয় তখন যেনো আমরা ব্যবস্থা নিতে পাড়ি। বাজার মনিটরিংটা আরো বেশি বাড়াতে হবে। কেনো দাম বেড়ে যাচ্ছে অনুসন্ধান করে যেন ব্যবস্থা নিতে পাড়ি। বাজার পরিস্থিতির সবসময় যেনো স্থিতিশীল থাকে সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পণ্য বিপণন মনিটরিং কমিটির সঙ্গে এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। 

বাণিজ্য সচিব আরো বলেন, শুধু বাজার সুবিধা থাকলে হবে না। যখন আমরা পণ্যের মান ঠিক রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে বাজার পরিচালনা করতে যাই, তখন দাম বাড়তে পারে। এটা ভোক্তাদের বুঝতে হবে। একটা পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের সবদিকে নজর রাখতে হয়। ভোক্তারা সবসময় দামে কম কিন্তু মানে ভালো পণ্য চান। দুটো সবসময় একসঙ্গে হয় না।

Advertisement

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলমসহ প্রমুখ।

এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা নিত্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!