ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুরস্কার পাচ্ছে সেরা ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠান

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৮, ২৯ নভেম্বর ২০২৩
পুরস্কার পাচ্ছে সেরা ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠান
রাজস্ব ভবন- ফাইল ফটো

২০২১-২২ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে এসব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সেরা ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব প্রণয় চাকমা স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবাখাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

Advertisement

উৎপাদন খাতের ৩টি প্রতিষ্ঠান
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ব্যবসায় খাতের ৩টি প্রতিষ্ঠান
চন্দ্রার ওয়ালটন প্লাজা, ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো কর্পোরেশন লিমিটেড।

সেবা খাতের ৩টি প্রতিষ্ঠান
বিকাশ লিমিটেড, ব্র্যাকের আড়ং ও নগদ লিমিটেড।

এছাড়া জেলা পর্যায়েও সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ১৩৮টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!