[ অর্থনীতি ]
বেশিরভাগ শর্তই পূরণ করেছে বাংলাদেশ: আইএমএফ
ফাইল ফটো
অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো বেশ সন্তোষজনক বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দ।
তিনি বলেছেন, বাংলাদেশ আইএমএফ-এর দেওয়া বেশিরভাগ শর্তই পূরণ করতে পেরেছে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম জুম বৈঠকে বৃহস্পতিবার রাহুল আনন্দ বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গের এসব কথা বলেন।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি কমানোই বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ। সেই সঙ্গে অর্থনীতিকে শক্তিশালী করতে মুদ্রানীতি আরো কঠোর করারও পরামর্শও দেন রাহুল।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাবের অনুমোদন দেয় আইএমএফ। ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ ডলার পায় বাংলাদেশ। এছাড়া গত বুধবার দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অর্থ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
অর্থনীতিবিদরা বলছেন, এ ঋণ দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!