ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জ্বালানি সরবরাহ বাড়াতে ১৬০ মিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ২ জানুয়ারি ২০২৪
জ্বালানি সরবরাহ বাড়াতে ১৬০ মিলিয়ন ডলার দেবে এডিবি
ফাইল ফটো

ঢাকার বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও জ্বালানি সরবরাহ বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের মধ্যে ১৬০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও এডিবির পক্ষে যথাক্রমে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং ঋণ চুক্তিতে সই করেন।

এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তির আওতায় ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে আটটি সাবস্টেশন নির্মাণ, ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ভূগর্ভস্থ ক্যাবল এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করা হবে।

Advertisement

প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) আন্তর্জাতিক মান বজায় রেখে তার সামগ্রিক কার্যক্রম উন্নত করতে সহায়তা করবে। এটি পরিবেশগত, সামাজিক ও লিঙ্গসংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি সুরক্ষা ইউনিট স্থাপন করবে। এটি ভবিষ্যতের সব অবকাঠামো প্রকল্পের জন্য আন্তর্জাতিক মানগুলো পূরণ নিশ্চিত করবে।

এছাড়া আলাদা করে মজুত করা বিকল্প গ্যাসগুলোর ওপর বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের পর সালফার হেক্সাফ্লোরাইডের পরিবর্তে ভবিষ্যতের গ্যাস-ইনসুলেটেড সাবস্টেশনগুলোর জন্য বিকল্প মজুত গ্যাসের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!