[ অর্থনীতি ]
এলপিজির দাম ফের বাড়বে না কমবে, জানা যাবে কাল
ফাইল ফটো
এলপি গ্যাস বা এলপিজির নতুন দাম রোববার ঘোষণা করা হবে। এলপিজির দাম বাড়বে না কমবে তা জানা যাবে এদিন বিকেলে।
শনিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মাসের (ফেব্রুয়ারি) জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রোববার বিকেল ৩টার দিকে ঘোষণা করা হবে।
.png)
গত ২ জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে, ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪০৪ টাকা, নভেম্বরে ১ হাজার ৩৮১ টাকা, অক্টোবরে ১ হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!