ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মার্চ শেষেও আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৯, ৩১ মার্চ ২০২৪
মার্চ শেষেও আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ
ফাইল ফটো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য বেশকিছু মানদণ্ড, লক্ষ্যমাত্রা ও মাপকাঠি পূরণের পাশাপাশি সংস্কারের শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড- নিট বৈদেশিক রিজার্ভ (এনআইআর)। এ সূচকে বাংলাদেশের অবস্থান বেশ নাজুক।

লক্ষ্যমাত্রা অনুসারে রিজার্ভ সংরক্ষণ সম্ভব হয়নি এখন পর্যন্ত। এমনকি সংস্থাটির সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছরের মার্চ প্রান্তিকেও এ শর্ত পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বাংলাদেশ।

বিশ্লেষকরা বলছেন, সুদহার ও বৈদেশিক মুদ্রাবাজার ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার না হওয়ার কারণেই দেশের রিজার্ভ বাড়ছে না।

Advertisement

আইএমএফের ঋণ কর্মসূচি অনুসারে, কোয়ান্টিটেটিভ পারফরম্যান্স ক্রাইটেরিয়া (কিউপিসি) বা পরিমাণগত সক্ষমতার মানদণ্ড, ইন্ডিকেটিভ টার্গেটস (আইটি) বা নির্দেশক লক্ষ্য ও স্ট্রাকচারাল বেঞ্চমার্ক (এসবি) বা কাঠামোগত মাপকাঠি পূরণের শর্ত রয়েছে।

নিট বৈদেশিক রিজার্ভ বা এনআইআর মূলত কিউপিসির অন্তর্ভুক্ত। আইএমএফ গত বছরের মার্চ প্রান্তিকে রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা দিয়েছিল ২২ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের। যদিও বাংলাদেশ সংরক্ষণ করতে সক্ষম হয় ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের নিট রিজার্ভ। এর পরের প্রান্তিক অর্থাৎ গত বছরের জুন শেষে ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!