দেশ থেকে পণ্য রফতানি বাড়লেও প্রতি বছর বিপুল অংকের অর্থ দেশে আসছে না। চলতি অর্থবছরে এ পরিস্থিতি আরো খারাপ হয়েছে। দর নিয়ে অস্থিরতার কারণে রফতানিকারকদের অনেকে ডলার দেশে আনছেন না বলে জানা গেছে।
গত বছরের মার্চে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, রফতানি আয় যে সময়ে দেশে আসার কথা সে সময়ে না এলে ঐ সময়ে ডলারের দর অনুযায়ী মূল্য পাওয়া যাবে। কিন্তু রফতানিকারকরা কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা আমলে নেননি। তাই আগের প্রজ্ঞাপন স্থগিত করে নতুন ঘোষণা দেওয়া হয়েছে।
.png)
সে অনুযায়ী, রফতানিকারকরা অনেক আগের রফতানি মূল্য দেশে আনলেও প্রতি ডলারের বিপরীতে পাবেন ১১৭ টাকা ৫০ পয়সা।